বগুড়া ব্যুরো:
বগুড়ার শাজাহানপুরে আবুল কালাম (৭০) নামের এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ির উঠান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আবুল কালাম উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া এলাকার মৃত ছইম উদ্দিনের ছেলে। পরিবারের দাবি জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ কালামকে হত্যা করা হয়েছে।
জানা যায়, উপজেলার রহিমাবাদে বৃদ্ধ কালাম কাঁচাপাকা বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন। মঙ্গলবার সকালে স্ত্রী জাহানারা স্বামীকে বাড়ির মধ্যে না পেয়ে খুঁজতে বের হন। এ সময় বাড়ির উঠানে কালামকে গলাকটা ও রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখেন। পরে তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরিবার ও প্রতিবেশীদের দাবি জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।
শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে। নিহত কালামের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় বৃদ্ধকে গলাকেটে হত্যা
নভেম্বর ১২, ২০২৪


































