বগুড়া ব্যুরো :
বগুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিস্ফোরক আইনে দায়ের মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগ নেত্রী পারভিন আক্তারকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে মহানগরের জলেশ্বরীতলা এলাকা থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ তাকে গ্রেফতার করে।
পারভিন আক্তার বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের শ্মশানকান্দি গ্রামের মৃত মাহফুজার রহমানের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, আটক পারভিন গত ২০২৪ সালে জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়ের করা বিস্ফোরক মামলার ৮৪ নম্বর আসামি। তিনি কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগ নেত্রী বলে জানা গেছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় বিস্ফোরক মামলায় মহিলা লীগের নেত্রী গ্রেফতার
আগস্ট ৩, ২০২৬
































