বগুড়া ব্যুরো :
বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুতায়িত হয়ে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহম্মেদ সরকার (৪৫) কামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের যুবদলের সভাপতি। তিনি সুতানারা গ্রামের সাইফুল ইসলাম সরকারের ছেলে।
উপজেলা যুবদলের সভাপতি মুহিদুল ইসলাম মুন্সি বলেন, রবিবার রাতে বুলবুল তাঁর বাড়ির পাশে বোরো ধানের জমিতে শ্যালো মেশিনে পানি দিতে গিয়েছিলেন। রাত সাড়ে ১২টার দিকে একটি পুকুর থেকে একটি মাছ লাফ দিয়ে জমির আইলে ওঠে। ওই মাছ ধরতে গিয়ে বুলবুল বিদ্যুতায়িত হন। তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় বিদ্যুতায়িত হয়ে যুবদল নেতার মৃত্যু
ফেব্রুয়ারি ২০, ২০২৫
































