বগুড়া ব্যুরো :
বগুড়া সদর থানায় হামলা ঘটনায় দায়ের করা মামলায় সানোয়ার হোসেন (৩৮) নামে সাবেক ছাত্রলীগ নেতা ও কলেজ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২৩ অক্টোবর) বিকেলে কলেজ ছুটির পর বাড়ি ফেরার পথে উপজেলার জামুন্না এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সানোয়ার হোসেন বগুড়ার গাবতলী উপজেলার পাসকাতুলি গ্রামের বাবলু মন্ডলের ছেলে। তিনি শাজাহানপুর উপজেলার জামুন্না পল্লীবন্ধু হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে কর্মরত। এছাড়ার তিনি ছাত্র জীবনে আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, বগুড়া সদর থানার হামলা ও অগ্নিসংযোগের মামলার (নং ৩৩) ১৪৮নং আসামি ছিলেন তিনি। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় থানায় হামলার ঘটনায় কলেজ শিক্ষক গ্রেপ্তার
অক্টোবর ২৩, ২০২৪


































