বগুড়া ব্যুরো :
বগুড়ার ডালডা দিয়ে ঘি তৈরির দায়ে শহরের রাজাবাজারে অবস্থিত নিউ গন্ধেশ্বরী ঘি প্রতিষ্ঠানের তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১১ নভেম্বর) দুপুরে এই অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান আকিফ। এসময় নিরাপদ খাদ্য কর্মকর্তা রাসেল মিয়া, নিরাপদ খাদ্য পরিদর্শক শাহ আলী, ভবেশ রায়সহ জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান আকিফ জানান, আমরা তিন দফা নিউ গন্ধেশ্বরী ঘি নামক প্রতিষ্ঠানের ঘি ল্যাব টেস্ট করি। সেই ল্যাব টেস্টের ফলাফলে ঘিয়ের মধ্যে ডালডা পাওয়া যায়। এই অপরাধে নিরাপদ খাদ্য আইনের নিউ গন্ধেশ্বরী ঘি ব্যবসায় প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় ডালডা দিয়ে ঘি তৈরি : নিউ গন্ধেশ্বরী ঘির দোকানে তিন লাখ টাকা জরিমানা
নভেম্বর ১১, ২০২৪


































