বগুড়া ব্যুরো :
বগুড়ায় ট্রেনে কাঁটা পড়ে সাবলু মিঞা (২৫) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৩ মার্চ) বিকেল ৪টার দিকে শহরের আকাশতারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবলু শহরের কুরশাপাড়া এলাকার জলিল মিঞার ছেলে। তিনি আকাশতারা এলাকায় সুনীল পালের মালিকানাধীন সেতু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কাজ করতেন। এছাড়াও সাবলু মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন বলে জানিয়েছে পরিবার। হোটেল মালিক সুনীল পাল বলেন, রবিবার বিকেলে সাবলু অসুস্থতার কথা বলে বাড়িতে যাওয়ার জন্য হোটেল থেকে বের হয়। পরে শুনি এখানে সে ট্রেনে কাটা পড়েছে।
নিহতের বড় ভাই রফিকুল ইসলাম বলেন, সাবলু কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। গতকাল বিকেলে হোটেল থেকে বাড়িতে আসার পথে ট্রেনের চাকায় কাটা পড়ে তার শরীর তিন খÐ হয়ে যায়। লাইনের ওপরেই তার দেহের অংশ পড়ে ছিল। খবর পেয়ে এখানে এসে ভাইকে শনাক্ত করি।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক খায়রুল বাসার বলেন, বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী লোকার ট্রেনে কাটা পড়ে শাবলুর মৃত্যু হয়েছে। বাড়িতে যাওয়ার পথে অসাবধানতায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হবে। আইনি প্রক্রিয়া মেনে সাবলুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বগুড়ায় ট্রেনে কাঁটা পড়ে হোটেল শ্রমিক নিহত
মার্চ ৩, ২০২৪































