প্রদীপ মোহন্ত, বগুড়া প্রতিবেদক :
বগুড়ায় মধ্যরাতে অগ্নিকাÐে ১২টি ফলের দোকান ভষ্মীভ‚ত হয়েছে। অগ্নিকাÐে বিভিন্ন ধরণের ফল ও নগদ টাকা পুড়ে যাওয়ায় প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের সাতমাথা এলাকার সপ্তপদী মার্কেট সংলগ্ন ফলপট্টিতে এই অগ্নিকাÐের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। অগ্নিকাÐে বিভিন্ন ধরণের ফল ও নগদ টাকা পুড়ে যাওয়ায় প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
জেলা ফল ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক জুলফিকার আনাম তুষার জানান, সপ্তপদী মার্কেটের পশ্চিম পাশে ১২টি ফলের দোকানে শুক্রবার রাত দেড়টার দিকে আগুন লাগে। ওই সময় দোকান বন্ধ করে ব্যবসায়ীরা বাড়িতে গিয়েছিলেন। অগ্নিকাÐের খবর পেয়ে তারা পুণরায় দোকানে ছুটে এলেও কোন মালামাল বা দোকানে গচ্ছিত টাকা পয়সা বের করতে পারেনি। আগুনে সেখানকার ব্যবসায়ীদের অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
ক্ষতিগ্রস্থ ফল ব্যবসায়ী লাল মিয়া জানান, রোজায় ফলের বিক্রির চাহিদা বেশি থাকায় প্রতি দোকানেই ১২ থেকে ১৫ লাখ টাকার ফল ছিল। অধিকাংশ দোকানী সকালে পাইকারি বাজারে কেনাকাটা করতে যান বলে তারা দোকানেই টাকা পয়সা রেখে যান। সেই টাকাগুলোও পুড়ে গেছে। সমস্ত ফল এবং নগদ টাকা পুড়ে যাওয়ায় এখন ১২জন দোকানীই নিঃস্ব হয়ে পড়েছেন।
বগুড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক জানান, শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে আগুনের খবর পেয়ে তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করা সম্ভব হয়নি। তবে প্রতিটি দোকানে খেজুরসহ নানারকম ফল মজুত ছিল। এছাড়া কিছু দোকানে নগদ টাকাও ছিলো।’ তদন্তে অগ্নিকাÐের কারণ এবং ক্ষতির পরিমাণ জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।

































