বগুড়া ব্যুরো:
বগুড়া শহরের মালতিনগর এলাকায় (মাটির মসজিদ হিসেবে পরিচিত) ইমাম হাফেজ আব্দুল মান্নানকে (৭৪) ছুরিকাঘাত করা হয়েছে।আজ সোমবার (৩০) জুন যোহরের নামাজের আযানের পরপরই তাকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। এ ঘটনায় নোমান (৩০) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গুরুতর আহত অবস্থায় ইমাম আব্দুল মান্নানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাফেজ আব্দুল মান্নানের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া এলাকায়। তবে তিনি মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি দীর্ঘদিন ধরে ওই মসজিদে ইমামতি করে আসছেন।
স্থানীয়রা জানান, দুপুর ১২টার পর থেকে দুই যুবক ব্যাগ নিয়ে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ইমাম আব্দুল মান্নান মসজিদে এসে যোহরের নামাজের আযান দেওয়ার পরপরই তারা ইমামকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তিনি মসজিদের পশ্চিম পাশে ড্রেনে পড়ে গেলে স্থানীয়ারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং এ ঘটনায় অভিযুক্ত নোমানকে ধরে পুলিশে সোপর্দ করেন। তবে কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা এখনও জানা যায়নি।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় আজানের পর ছুরিকাঘাতের শিকার ইমাম
জুন ৩০, ২০২৫


































