বগুড়া ব্যুরো:
বগুড়ার শিবগঞ্জে অসামাজিক কার্যকলাপের অভিযোগে উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রুলি বেগম (৩৫)সহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এদের মধ্যে তিনজন নারী ও এক যুবক রয়েছে। রুলি বেগম বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা। এর আগে তিনি জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছিলেন।
বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরেরর শিশু পার্ক এলাকা থেকে তাদের আটক করা হয়।রুলি বেগম ছাড়াও আটকরা হলেন, খুলনার বিথি আক্তার (২৪), শেরপুর জেলার নালিতাবাড়ী এলাকার সাথী আক্তার (৩৫) ও কাজিতলা এলাকার আব্দুল আলিম (২৭)।
পুলিশ ও স্থানীয়রা বলেছে, আটককৃতরা শিশুপার্ক এলাকায় একটি ভাড়া বাড়িতে অসামাজিক কার্যকলাপ করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, গোপন সূত্রে জানতে পারি যে, আটকৃতরা অসামাজিক কার্যকলাপ পরিচালনা করেছে। অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
আমন্ত্রণ/এসিজি


































