বগুড়া ব্যুরো :
বগুড়ায় অবৈধ একনলা বন্দুক ও ৫টি কার্তুজসহ মো: মবিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে শিবগঞ্জ উপজেলার মোকামতলা মুরাদপুর এলাকার রংপুর- ঢাকা মহাসড়কের উপরে চেকপোস্টে তাকে গ্রেপ্তার করা হয়।
মো: মবিন রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপীনাথপুর এলাকার সহিদুলের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
পুলিশের এই কর্মকর্তা জানান, দিবাগত রাতে রংপুর- ঢাকা মহাসড়কের উপরে চেকপোস্ট এর মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ একনলা বন্দুক ও ৫টি কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় অবৈধ একনলা বন্দুকসহ যুবক গ্রেপ্তার
ডিসেম্বর ২২, ২০২৪
































