বগুড়া ব্যুরো :
নাগরিক ঐক্যর সভাপতি ও ডাকসুর সাকে ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশের রাজা যদি চোর হয়, তাহলে গরিব মানুষ বাঁচবে কেমন করে। ৩০ টাকার কাজ করেছে ৪০০ টাকার বিল তুলে নিয়ে গেছে। এতো বড় চোর। এজন্য আমি বলি নতুন বাংলাদেশ পাইছি, চোরদের রাজা হতে দেবো না। ভাল মানুষের রাজত্ব হতে হবে। যারা লুট করে, জনগণের ওপর অত্যাচার করে, যারা মানুষের জন্য দুঃখের কারণ ওই মানুষদের আর রাজা হতে দেবোনা।
আজ রোববার (২২ ডিসেম্বর) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া হাইস্কুল মাঠে এক বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মান্না আরও বলেন, ভাল মানুষের সঙ্গে থাকত হবে। ভোট দেবার আগে মার্কা দেখবেন মানুষ দেখবেন। মার্কা নিয়ে আসছে একটা চোর। তাহলে মার্কা ভাল হলে তো কাজ হবে না। অতএব ভাল মানুষ দেখে ভোট দিতে হবে। এমন একটা দলকে ক্ষমতায় যেতে হবে যারা জনগণের উপকারের জন্য কাজ করবে। যাদের কে চেনে, বিশ^াস করতে পারে, আস্থা রাখতে পারেএমন একটা দল।
শিবগঞ্জ সদর ইউনিয়ন নাগরিক ঐক্যর আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি আব্দুল হালিম প্রধান। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যর সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক সজিব, উপজেলা নাগরিক ঐক্যর আহŸায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব আব্দুল বাসেত বাদশা, মোহাম্মদ আলী, মতিয়ার রহমান, পপি খাতুন।
অন্যান্যর মধ্য বক্তব্য রাখেন এনামুল হক সরকার, হারুনুর রশিদ, সৈকত আমিন বিদ্যুৎ, সাজু আলম, সাইদুর রহমান সাগর, আনোয়ার হোসেন, লুৎফর রহমান, মাহবুব মোরশেদ হীরা, আব্দুর রহমান, উপজেলা নাগরিক ছাত্র ঐক্য সভাপতি রাশেদ মাহমুদ তুষার প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
নতুন বাংলাদেশ পাইছি, চোরদের রাজা হতে দিবো না-বগুড়ায় মাহমুদুর রহমান মান্না
ডিসেম্বর ২২, ২০২৪
































