আজিজুল হক সরকার :
দিনাজপুরের ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি বলেছেন, “দূর-দুরান্তের ছাত্রীদের সুবিধার্থে কলেজের ৩য় তলায় হোস্টেল ব্যবস্থা চালু করা হয়েছে। অতিরিক্ত ক্লাশের মাধ্যমে যাতে করে ছাত্রীরা ভাল ফলাফল করতে পারে, সে বিষয়টি আমরা করেছি। প্রতিবারেই আমাদের বোর্ড ফলাফল ভালো হয়। আরো ভালো করার জন্যই আমাদের এসব পরিকল্পনা। কিন্ত বিগত সরকারগুলো থেকে আমরা কখনো কলেজের অবকাঠামোগত সুযোগ সুবিধা পাইনি|”
ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অধ্যক্ষ উপরিউক্ত কথা বলেন।
আজ সোমবার (২৩ জুন)সকাল ১০টায় ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের হল রুমে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. খুরশিদ আলম মতি’র সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক ও সাংবাদিক আজিজুল হক সরকারের সঞ্চালনায় আয়োজিত এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন কলেজের উপাধ্যক্ষ মোছা. রহিদা বেগম, সহকারী অধ্যাপক কায়সার পারভেজ নান্নু, সহকারী অধ্যাপক মাফরুহা ইয়াসমিন, সহকারী অধ্যাপক রুস্তম আলী প্রমুখ।
অধ্যক্ষ মো. খুরশিদ আলম বলেন, “আমার ব্যবসায়িক এবং রাজনৈতিক অন্যান্য প্রতিষ্ঠান থাকলেও আমি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ পরিচয় দিতে। আমাদের ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজটি বিগত সরকারের আমলে অবকাঠামগত যেকোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। এখন হয়তো একটা সুদিন আসছে। তাই আমি আজকে বিদায় অনুষ্ঠানে তোমাদের বলতে চাই, শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করে প্রকৃত মানুষ হতে হবে। মানুষের জীবন, মৃত্যু, রিজিক নির্ধারিত। তাই একজন শিক্ষার্থীর ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা বেশি গুরুত্বপূর্ণ। জ্ঞানার্জনে সবসময় সুষ্ঠু প্রতিযোগিতা করতে হবে। অন্যের ক্ষতি করে সামনে এগিয়ে যাওয়া নয়, বরং যোগ্যতা অর্জন করেই সামনে এগিয়ে যেতে চেষ্টা করতে হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করতে হবে। তবেই আমাদের সমাজে শান্তি বিরাজ করবে, সমাজ বাসযোগ্য হবে ও শিক্ষার আসল উদ্দেশ্য হাসিল হবে।”
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাধ্যক্ষ মোছা.রহিদা বেগম বলেন, “আজকে যারা বিদায় নিচ্ছো, এটি তাদের জন্য কলেজ জীবনের শেষ অনুষ্ঠান। কলেজে দুই বছর যা শিক্ষা অর্জন করেছো, সেগুলো ভবিষ্যত জীবনে কাজে লাগাতে হবে। এই পরীক্ষার ফলাফল তোমাদের জীবনের গতিপথ নির্ধারণ করবে। তাই পরীক্ষায় কোন অসদুপায় অবলম্বন করবেনা, সময়ানুবর্তিতা মেনে চলবে, ভালো পরীক্ষা দেয়ার চেষ্টা করবে। আমরা চাই তোমাদের মাধ্যমে ফুলবাড়ীসহ অত্র এলাকায় বোর্ডে একটি সম্মানজনক ফলাফল অর্জন করবে।”
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন একাদশ মানবিক বিভাগের শিক্ষার্থী তাহসিনা উলফাত এবং পবিত্র শ্রী শ্রী ভগবত গীতা পাঠ করেন একাদশ মানবিক বিভাগের জ্যোতি রায়। বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্রপাঠ করেন একাদশ মানবিক বিভাগের শিক্ষার্থী নিশাত তাবাসসুম।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠান পরিচালিত হয় এবং প্রত্যেক শিক্ষার্থীকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
এ সময় কলেজের সহকারী অধ্যাপক ওয়াহেদুন নবী নয়ন, সহকারী অধ্যাপক এন্তেজামুল হক, সহকারী অধ্যাপক মেরিনা ইয়াসমিন, সহকারী অধ্যাপক জাকারিয়া হোসেন তরফদার, সহকারী অধ্যাপক আব্দুস সালাম, সহকারী অধ্যাপক তানজিনা বেগম, সহকারী অধ্যাপক মাসুমা পারভীন, সহকারী অধ্যাপক এসএম আব্দুল্ল্যাহ আখতারুজ্জামান, সহকারী অধ্যাপক মোর্শেদা ফৌজিয়া শিমি, সহকারী অধ্যাপক নুরে হাসিনা, সহকারী অধ্যাপক ফাতেমা জোহরা, সহকারী অধ্যাপক মঞ্জুরুল ইসলাম শাহ, সহকারী অধ্যাপক মিজানুর রহমান (মার্কেটিং), সহকারী অধ্যাপক তাসনিম সুলতানা, সহকারী অধ্যাপক খন্দকার মেহেদী হাসান, সহকারী অধ্যাপক নিমা বণিক, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সহকারী অধ্যাপক লুৎফুল কবির, সহকারী অধ্যাপক আবু হেনা মো. খায়রুল আনাম আবেশ, সহকারী অধ্যাপক আবু মুসা আশারী, প্রভাষক মো. মনিরুজ্জামান, প্রভাষক আলমগীর হোসেন জনি, প্রভাষক এন্তেখাব আলম রিপন, প্রভাষক অমিত দাস, প্রভাষক প্রদীপ রায়, প্রদর্শক হাফিজা খাতুন, প্রদর্শক খোদেজা পারভীন, প্রদর্শক মোস্তাক আহমদ, শরীর চর্চা শিক্ষিকা হাসিনা বেগম,অফিস স্টাফদের মধ্যে মো. খালেকুজ্জামান, গোলাম মোস্তফা, আনজেমা খাতুনসহ স্নাতক, দ্বাদশ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জুন ২৩, ২০২৫


































