গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৯ বছরের শিশুর ধর্ষক রাজু মিয়াকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানব্বন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়নের জামালপুর বাজারে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, রাজনীতিবিদ, শিক্ষক সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সাদিকুল ইসলাম, জামায়াতে ইসলামী তালুক-কানুপুর ইউনিয়নের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, মুফতি হাবিবুর রহমান, নির্যাতিতার স্বজন কাওসার হাবিব, ডা. মেহেদুল ইসলাম, মো. আল আমিন, আজাদুল ইসলাম, জামালপুর হাট ক্যাডেট মাদ্রাসার পরিচালক রুহুল আমিন প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, গত ১৪ আগষ্ট ঘাস ফুল দেবার কথা কলে শিশু মরিয়মকে তার বাড়িতে ডেকে নিয় গিয়ে ধর্ষণ করে রাজু মিয়া। পরদিন ১৫আগস্ট ধর্ষিতার পিতা মধুমিয়া বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন। কিন্তু মামলা দায়েরের তিন সপ্তাহ হয়ে গেলেও নানান অজুহাতে আসামিকে গ্রেপ্তার করছে না পুলিশ।
তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা না হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
আমন্ত্রণ/এজি
গোবিন্দগঞ্জে শিশুর ধর্ষক রাজু মিয়াকে গ্রেপ্তারসহ বিচারের দাবিতে মানব্বন্ধন
সেপ্টেম্বর ৯, ২০২৬






























