মো. আফজাল হোসেন :
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদক আটক করেন। গত রোববার (১২ জুলাই) খানপুর ও আমতলী বিওপি পৃথক পৃথক দুটি মাদক চোরাচালান প্রতিরোধ অভিযান চালিয়ে ২ হাজার ৪০০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট এবং ২৩৭ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক করেন। আটককৃত মাদকের মূল্য ২ লাখ ৭৫ হাজার টাকা ।
গত ৪ জুলাই ২৯ বিজিবির আওতায় অচিন্তপুর বিওপি বিজিবি চাপড়া গ্রামের চেয়ারম্যান পাড়ায় অভিযান চালিয়ে ২ হাজার ৫০ পিস নেশা জাতীয় ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় আটক করেন, যার মূল্য ১ লাখ ৬৪ হাজার টাকা।
এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নল মোহাম্মদ আরিফউজ্জামান এর সাথে আটকের বিষয়ে কথা বললে তিনি জানান, নিয়মিত টহল চলাকালীন অবস্থায় চোরা কারবারীর কাছ থেকে মাদক আটক করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ী বিজিবি সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের মাদক আটক
জুলাই ১৫, ২০২৬
































