প্রেস বিজ্ঞপ্তি :
ফুলবাড়ী সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেশে চলমান ভয়াবহ বন্যায় দেশের অনেক এলাকার বন্যাত মানুষ ঘরবাড়ি হারিয়ে চরম দুর্ভোগ আর মানবেতর জীবনযাপন করছেন। এজন্য আগামী ২৬/০৮/২০২৪ ইং তারিখ সোমবার অনুষ্ঠিতব্য ভগবান শ্রী কৃষ্ণ এর শুভ জন্মদিন শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রার (র্যালী) কর্মসূচি বাতিল করা হয়েছে।
তবে শুভ জন্মদিন উপলক্ষে ঐদিন দুপুর ১-৩০ মিনিটে ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরে শুধুমাত্র পূজা -অর্চনা সহ সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উক্ত পূর্জা-অর্চনা সহ সংক্ষিপ্ত আলোচনা সভায় সকল সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ জানানো যাচ্ছে।
উল্লেখ্য, শুভ জন্মদিন শুভ জন্মাষ্টমীতে শোভাযাত্রাসহ (র্যালী) অন্যান্য অনুষ্ঠানে যে অর্থ ব্যয় হতো সেই অর্থ সহ আরো কিছু অর্থ সংগ্রহ পূর্বক বন্যার্তদের জন্য সহায়তা করা হবে। এ ব্যাপারে সকল ভক্তবৃন্দের কাছে সার্বিক সহায়তা ও সহযোগিতাসহ পরার্মশ কামনা করা যাচ্ছে।
অনুরোধে – ১/ শ্রী জয়প্রকাশ গুপ্ত – আহবায়ক, ২/ সহকারী অধ্যাপক শ্রী অমর চাঁদ গুপ্ত অপু – সদস্য, ৩/ শ্রী জয়রাম প্রসাদ, সদস্য, ৪/ শিক্ষক শ্রী ধীমান চন্দ্র সাহা সদস্য, ৫/ শ্রী নিরঞ্জন চন্দ্র সরকার সিদস্য, ৬/ শ্রী রতন চক্রবর্তী সদস্য, ৭/ শ্রী উজ্জ্বল গুপ্ত সদস্য, ৮/ প্লাবন শুভ সদস্য, ও ৯/ শ্রী পলাশ মোহন্ত সদস্য।
ফুলবাড়ী সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ, ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দির, ফুলবাড়ী, দিনাজপুর।


































