আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় রাজু আহম্মেদ নামের ইউনিয়ন শাখা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আহŸায়ককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শনিবার (১৫ ফেব্রæয়ারি) রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নে নিজ বাড়ি থেকে রাজু আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃৃত রাজু আহম্মেদ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৃত. ইউসুফ আলীর ছেলে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দৌলতপুর ইউনিয়ন শাখার আহŸায়ক।
থানা সূত্রে জানা যায়, আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা গত ৪ফেব্রæয়ারি সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহŸায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় গত ৬ ফেব্রæয়ারি পৌর যুবদলের যুগ্ম আহŸায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে রাজু আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, অপারেশন ডেভিল হান্টে দৌলতপুর ইউনিয়ন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আহŸায়ক রাজু আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। রাজু আহম্মেদ বিএনপির মিছিলে ককটেল হামলা মামলায় তদন্তে প্রাপ্ত আসামী। আজ রোববার (১৬ ফেব্রæয়ারি) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































