আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ফুলবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের কর্মীসভা বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় পৌর মাছ বাজারে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আতিয়ার রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আয়োজিত ৮নং ওয়ার্ডের কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জননেতা মো. সাহাজুল ইসলাম।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. খাদেমুল ইসলাম সোহাগ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি মো. মনতাজ আলী, সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম নুরুল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহন দাস, সদস্য সুজন ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাহারুল রিপন, পৌর বিএনপির দপ্তর সম্পাদক মাজেদুল রহমান, পৌর যুবদলের সদস্য সচিব মো. মানিক মন্ডল প্রমুখ।
এতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে পৌর স্বেচ্ছাসেবক দলের ৮নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত
সেপ্টেম্বর ১৯, ২০২৫
































