আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ এক অভিযান চালিয়ে বুধবার রাত ৯ টার দিকে ফুলবাড়ী পৌর শহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে দিনাজপুর জেলা শাখা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া জাকিরকে (৪২) গ্রেপ্তার করেছে।
জাকারিয়া জাকির ফুলবাড়ী উপজেলার পৌর শহরের উত্তর সুজাপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।
দিনাজপুর জেলা শাখা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া জাকিরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল।
ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল জানান, গত ২১ অক্টোবর সন্ধায় কাজিহাল ইউনিয়নের পুখুরী মোড়ে কাজিহাল ইউনিয়নের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা আবু বক্কর সিদ্দিক জুয়েলকে মারপিট ঘটনায় আবু বক্কর সিদ্দিক জুয়েলের পিতা রুহুল আমিন গত ২৩ অক্টোবর ১১ জনের নাম উলেখ করে অজ্ঞাতনামা ২৫/৩০ জনের নামে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় জাকারিয়া জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জাকারিয়া জাকিরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































