মো. আফজাল হোসেন, দিনাজপুর :
দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান। এতে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্ল্যাহ মোস্তাফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আকতার, সমাজসেবা কর্মকর্তা মো. সানোয়ার হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সোহানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মহসিন আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. সাহারা খাতুন, বেতদিঘী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার এছার উদ্দিন।
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি মো. আবুল বাশার, দিনাজপুর জেলা বিএনপির নির্বাহী সদস্য ও ফুলবাড়ী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মর্তূজা হক অষ্টিন, ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জিয়াবুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. সাহেদ ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. সাব্বির হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহŸায়ক মো. আকাশ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই শহীদরা দেশের গণতন্ত্র, অধিকার ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগ করেছেন। তাঁদের ত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বক্তারা নতুন প্রজন্মকে শহীদদের আদর্শ ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে শহীদদের রুহের শান্তি কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জুলাই ১৬, ২০২৬
































