প্লাবন শুভ :
দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ এক সফল মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন বস্তায় ১০৮ কেজি চোলাই মদ তৈরির কাঁচামালসহ সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের মূল্য পাঁচ লাখ ১৫ হাজার টাকা।
রোববার (১৪ জুলাই) সকাল অনুমানিক ৮টার দিকে ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুজ্জামানের নেতৃত্বে একদল পুরিশ সদস্য ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর এলাকার বারোকোনা নামক স্থানের নিরিবিলি মুন্সি হোটেলের পার্শ্বে সম্মুখ সড়কে অভিযান চালিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা আটক পূর্বক তল্লাশী চালিয়ে তিন বস্তায় ১০৮ কেজি চোলাই মদ তৈরির কাঁচামালসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় মাদক তৈরির মালামাল বহনকারি সিএনজি চালিত অটোরিকশাটিও জব্দ করা হয়। আটক মাদককারবারিরা হচ্ছেন, বিরামপুর উপজেলার চকপাড়ার অজিত পাহানের ছেলে শ্রী ষষ্ঠী পাহান (৩৪) ও একই উপজেলার পূর্বপাড়া গ্রামের মো. বাবুর ছেলে মো. শান্ত (২৮)।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, এ ব্যাপারে ফুলবাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীতে চোলাই মদের কাঁচামালসহ দুই মাদক কারবারি আটক
জুলাই ১৫, ২০২৪
































