আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে এসএসসি ১৯৯৫ ব্যাচের পুনর্মিলনী আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সহপাঠি শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় চত্বর।
জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি ১৯৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে উপজেলার অপর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। যা অনুষ্ঠানের আনন্দ আরও একধাপ আনন্দময় করে তুলে।
দীর্ঘ ৩০ বছর পর প্রিয় শিক্ষাঙ্গনে একত্রিত হয়ে স্মৃতিচারণ, কুশল বিনিময় ও আনন্দ উৎসবে মেতে ওঠেন ৯৫ ব্যাচের সহপাঠি শিক্ষার্থীরা। পুরোনো বিদ্যালয়ে ফিরে সবাই যেন হারিয়ে যাওয়া অতিত কৈশোরের স্মৃতিতে। অতিতকে নতুন করে ফিরে পেতে পুরোনো বন্ধুত্বে আবারও প্রাণ ফিরে আসে।
পুনর্মিলনী অনুষ্ঠানে ৯৫ ব্যাচের সহপাঠি শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদেরও উপস্থিতি ছিল অনুষ্ঠানে। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গঠনে শিক্ষকদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন শিক্ষার্থী বক্তারা। অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য, শিক্ষকদের সম্মাননা প্রদান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এসএসসি ১৯৯৫ ব্যাচের আহŸায়ক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীরেন্দ্র নাথ সরকার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মকলেছার রহমান চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক খন্দকার রিয়াসত আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক নিতাই রায়, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল জব্বার, অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ সাইফুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ চন্দ্র সরকার ও অবসরপ্রাপ্ত শিক্ষক ভক্তি কুমার ঝাঁ প্রমুখ।
অনুষ্ঠানে ৯৫ ব্যাচের পক্ষ থেকে শ্রদ্ধেয় শিক্ষকদের সম্মাননা প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীতে এসএসসি ১৯৯৫ ব্যাচের পুনর্মিলনী : স্কুল জীবনে স্মৃতিকে ফিরে পেলেন সহপাঠিরা
ডিসেম্বর ২৬, ২০২৫


































