আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীতে তোহুরা পারভিন (৩২) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করছে থানা পুলিশ। আজ সোমবার (৭ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়। তোহুরা পারভিন উপজেলার শিবনগর ইউনিয়নের পলিশিবনগর গ্রামের মৃত আনোয়ার হোসেন এর স্ত্রী।
স্থানীয়রা জানায়, ১২ বছর পুর্বে উপজেলার শিবনগর ইউনিয়নের পলিশিবনগর গ্রামের মৃত কফিল উদ্দিন এর ছেলে মৃত আনোয়ার হোসেন এর সাথে বেতদিঘী ইউনিয়নের নন্দিগ্রামের মৃত আব্দুল মজিদ এর মেয়ে তোহুরা বেগম এর বিয়ে হয়।বিয়ের তিন বছরের মাথায় একটি ছেলে সন্তান রেখে তার স্বামী আনোয়ার হোসেন মারা যান। এরপর থেকে সন্তান এবং বৃদ্ধা শাশুড়ীকে নিয়ে শশুর বাড়ীতে বসবাস করছিলেন তোহুরা বেগম।
এদিকে দির্ঘদিন ধরে বাড়ীর সিমানা প্রচির এর জায়গা নির্ধারণ নিয়ে তার ভাসুরের সাথে পারিবারিক দন্দ্ব চলছিল । এ নিয়ে আদালতে মামলাও হয়। এরই মধ্যে সোমবার (৭ এপ্রিল) দুপুরে তোহুরা পারভিনের ভাসুর মনতাজের স্ত্রী নুরজাহানের সাথে তার ঝগড়া হয়। পরে জহরের নামাজ শেষে ছেলে বাড়ী ফিরে দেখেন মা তোহুরা বেগম বাড়ীতে ছটফট করছেন। তা দেখে চিৎকার করলে আরেক ভাসুর এনতাজ আলীসহ প্রতিবেশীরা ছুটে এসে তাকে সাড়ে বিকেল ৩ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, খবর পেয়ে মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। মৃত্যুর কারণ এখোনো বলা যাচ্ছেনা। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হবে। আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে এক গৃহবধুর মরদেহ উদ্ধার
এপ্রিল ৭, ২০২৫
































