সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা :
ফরিদপুরের সদরপুর উপজেলায় সরকারের ক্যাপিটেশন গ্রান্ড কর্মসূচির আওতায় ১৩টি বেসরকারি এতিমখানা ও মাদ্রাসায় সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে ৩৩ লক্ষ ২৪ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার প্রতিনিধিদের হাতে চেক তুলে দেন।
উপজেলা প্রশাসন জানায়, সরকার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে ধারাবাহিকভাবে এই অনুদান প্রদান করছে, যাতে তারা শিক্ষার মূল স্রোতে সম্পৃক্ত হতে পারে। উল্লেখ্য, এই অনুদানের অর্থ মূলত এতিম ও পথশিশুদের মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন, খাদ্য, পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তায় ব্যবহার করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
আমন্ত্রণ/এসিজি
ফরিদপুরের সদরপুরে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় ৩৩ লক্ষাধিক টাকার অনুদান
জুন ২৬, ২০২৫
































