আমন্ত্রণ প্রতিবেদক :
প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে দিনাজপুরের ফুলবাড়ীতে সিসিডিবি’র সমান আওয়াজ প্রকল্পের উদ্যোগে এবং ঈড়ধফু ওহংঃরঃঁঃব ও এষড়নধষ অভভধরৎং ঈধহধফধ (এঅঈ) এর সহযোগিতকায় মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজন চিহ্নিত করে তাদের সরকারি ও বেসরকারি সেবার সঙ্গে যুক্ত করতে কমিউনিটি সহযোগীদের সক্রিয় ভ‚মিকা পালন করতে হবে।
সভায় প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজন চিহ্নিতকরণ, সরকারি সেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রবেশাধিকার, দক্ষতা উন্নয়ন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর যোগাযোগ ও লিংকেজ তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তাদের অধিকার, সুযোগ ও সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার করেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ, নারীর নেতৃত্ব এবং জবাবদিহিমূলক সুশাসন আরও শক্তিশালী হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
কর্মসূচিতে সিএসও সদস্য, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক, যুবনেতা, সমাজকর্মী, গণমাধ্যমকর্মী, এনজিওকর্মী, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিরা অংশ নেন।
আমন্ত্রণ/এজি
প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে ফুলবাড়ীতে সিসিডিবি’র সমান আওয়াজ প্রকল্পের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
আগস্ট ১৩, ২০২৬
































