আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচঘবিবির শতাধিক ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী নারীদের মাঝে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে সেলাই মেশিন এবং গরিব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজন উপকরণগুলো বিতরণ করেন প্রধান অতিথি উপজেলার নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। সমাজে স্বাবলম্বী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ যোগাতে বিনামূল্যে এসব বিতরণ করা হয়।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাহমুদা খাতুন পপি, একাডেমী সুপারভাইজার জহুরুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা মো. সামসুল আলম সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
পাঁচবিবি আদিবাঘঢ়ীসী নারী ও শিক্ষার্থীরা পেল সেলাই মেশিন ও বাইসাইকেল
জুলাই ১৭, ২০২৬
































