আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের দুই কৃতি সন্তান আলীম আল রাজী ও আবু দাউদ চৌধুরী সুজন গরীব অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেন। তাঁরা ২’জনেই পরিবার সহ যুক্তরাজ্য বসবাস করে। দেশের মানুষের অসহায়ত্বের কথা বিবেচনায় তাঁরা শীতার্তদের দিকে মানবতার হাত বাড়িয়ে দেন।
শনিবার রাতে শীতবস্ত্রগুলো উপজেলার ফোর মার্ডার অদ্যসিত ভীমপুর তালপাড়া আদিবাসী জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হয়। ভীমপুর সিমেন্ট ফ্যাক্টরি বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা সালমান ফার্সি তামিম ও মোয়াজ্জেম মোঃ মাহফুজ খান আদিবাসী পল্লীর ঘরে ঘরে কম্বল গুলো বিতরণ করেন।
আমন্ত্রণ/এজি
পাঁচবিবির আদিবাসী পল্লীতে প্রবাসীর শীতবস্ত্র বিতরণ
জানুয়ারি ২৫, ২০২৬
































