পাঁচবিবি প্রতিবেদক :
জয়পুরহাটে বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় (২৪) নামের এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। রোববার (৭ জুলাই) সকালে পাঁচবিবি উপজেলার টিএনটি এলাকার জয়পুরহাট-হিলি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিম হোসেন পাঁচবিবি উপজেলার পাটাবোকা গ্রামের রহুল আমিনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান।
তিনি জানান, মোস্তাকিম নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে পাঁচবিবি বাজারে যাচ্ছিলেন মাছ কেনার উদ্দেশে। পথে একটি বালুবোঝাই ট্রাক্টর মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোস্তাকিম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
আমন্ত্রণ/এসিজি
পাঁচবিবিতে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জুলাই ৭, ২০২৪
































