আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবিতে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ৪১’লক্ষ টাকার ব্যয়ে উপজেলার বাগজানা ইউনিয়নের সোনাপুর ঝিনাইগাড়ী ১৮০০ মিটার খাল পুনঃ খননের উদ্বোধন করে জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।
এসময় উপস্থিত ছিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকার ছিদ্দিক, বাগজানা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাজমুল হক, ইউপি সদস্য কাওসার হোসেন, ছায়েম উদ্দিন, বিএনপি নেতা মোহাম্মদ হযরত আলী, স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন বাবু, যুবদল নেতা মো. সাদ্দাম হোসেন সহ অনেকেই।
দীর্ঘদিন খালটি খনন না করার মাঠ একটু বৃষ্টিতেই জলাবদ্ধ হতো এতে ফসল নষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত হতাম স্থানীয় কৃষকদের অভিমত। খালটি পুন:খনন হচ্ছে এতে আমাদের অঞ্চলের কৃষরা উপকৃত হবে।
আমন্ত্রণ/এজি
পাঁচবিবিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
এপ্রিল ১০, ২০২৬
































