বগুড়া ব্যুরো :
বগুড়া লেখক চক্রের সাবেক সহ সভাপতি কবি, উপন্যাসিক ও শিশু সাহিত্যিক খন্দকার বজলুর রহিমের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া লেখক চক্র এই শোকসভার আয়োজন করে। সোমবার (৭ এপ্রিল) রাতে ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল (ডিএমজি) ও সাহিত্য সমালোচক আনোয়ার মল্লিক। মুখ্য আলোচক ছিলেন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ ও বগুড়া লেখক চক্রের উপদেষ্টা লোক গবেষক ড. বেলাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কবি ওয়ায়েজ রেজা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সভাপতি কবি ইসলাম রফিক।
বগুড়া লেখক চক্রের উপদেষ্টা অ্যাড. পলাশ খন্দকারের সভাপতিত্বে এবং এসএম আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় আরো বক্তব্য রাখেন বগুড়া আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের, ইয়্যুথ কয়্যারের প্রতিষ্ঠাতা তৌফিকুল আলম টিপু ও সভাপতি আতিকুর রহমান মিঠু এবং সাংগঠনিক সম্পাদক ও কবিপুত্র আজমল হুদা মিঠু, কবি ও একতারা সম্পাদক মতিয়ার রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল, সাবেক সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম, সাংবাদিক আসাফুদ্দৌলা ডিউক, তালোড়া বন্দর নগর কবিতা সংসদের সভাপতি আব্দুল মজিদ খন্দকার, প্রভাতি থিয়েটারের সভাপতি আব্দুল বাছেদ তনু ও কবি পারভীন নাহার।
কবির কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ করেন কবি মুনছুর রহমান তানসেন, কবি শাহানূর শাহিন, কবি মেরিনা জাহান, কবি অনন্য রাসেল, কবি শাকিবুল শাকিল ও মাহবুব এ ইলাহী মিঠু।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বগুড়া লেখক চক্রের সহ-সাধারণ সম্পাদক এম রহমান সাগর, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম রনজু প্রমুখ। উল্লেখ্য, কবি খন্দকার বজলুর রহিমের জন্ম ১৯৪৫ সালের ১৪ জানুয়ারি এবং মৃত্যু ১ এপ্রিল ২০২৫।
আমন্ত্রণ/এসিজি
কবি, শিশু সাহিত্যিক খন্দকার বজলুর রহিমের শোকসভা
এপ্রিল ৯, ২০২৫


































