মো. হায়দার আলী, পঞ্চগড় প্রতিবেদক :
পঞ্চগড়ে জুলাই শহিদ স্মৃতি জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় বোদা উপজেলা ফুটবল একাডেমিকে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে পঞ্চগড় সদর উপজেলা ফুটবল একাদশ। উক্ত ফাইনালে ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সভাপতি জেলা প্রশাসক মোঃ সাবেত আলী।
এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ উপস্থিত ছিলেন।
ম্যাচ শেষে অতিথিরা চ্যাম্পিয়ণ ও রানারআপ দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।ম্যান অফ দা ম্যাচ হয়েছে সদর উপজেলার জিসান।
জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে জেলা ক্রীড়া সংস্থা এই টুর্নামেন্টের আয়োজন করে । জেলার ৫ টি উপজেলা ও তিনটি পৌরসভার মোট ৮ টি দল উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করে ।
আমন্ত্রণ/এসিজি


































