মো. হায়দার আলী, পঞ্চগড় প্রতিবেদক :
পঞ্চগড় সদর ইলেকট্রিক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং রাজঃ-২৫৩৪)-এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কার্যনির্বাহী কমিটির ১৩টি পদের মধ্যে ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম।
নির্বাচনে সভাপতি পদে ‘ছাতা’ প্রতীকে মো. আব্দুল কুদ্দুস ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ‘চেয়ার’ প্রতীকের মো. রাজু পেয়েছেন ১২৪ ভোট। সহ-সভাপতি পদে ‘দেয়াল ঘড়ি’ প্রতীকে মো. মাসুদ রানা ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ‘ফুটবল’ প্রতীকের মো. রবিউল ইসলাম পেয়েছেন ৯৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ‘হরিণ’ প্রতীকে মো. আনোয়ার হোসেন ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ‘আনারস’ প্রতীকের মো. আবু বক্কর সিদ্দিক (সাদ্দাম) পেয়েছেন ১০৯ ভোট। যুগ্ম সম্পাদক পদে ‘টেলিভিশন’ প্রতীকে মো. আলিফ আল মেহেদী ১৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ‘খেজুর গাছ’ প্রতীকের মো. সামিউল ইসলাম মোঘা পেয়েছেন ৮৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ‘লাটিম’ প্রতীকে মো. ফিরোজ ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ‘সিলিং ফ্যান’ প্রতীকের মো. আশিকুর রহমান পেয়েছেন ১২৯ ভোট। এছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় অর্থ সম্পাদক পদে মো. বাবুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মো. সাজাহান হোসেন, প্রচার সম্পাদক পদে মো. আবু সাঈদ এবং কার্যকরী সদস্য পদে মো. আবু আনছারী নাছিম, মো. আবু সাঈদ, মো. নাহিদ হোসেন, মো. হাসিবুল ইসলাম ও মো. সাবু ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
আমন্ত্রণ/এজি
পঞ্চগড়ে ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে কুদ্দুস সভাপতি ও আনোয়ার সম্পাদক
সেপ্টেম্বর ২৬, ২০২৬
































