বগুড়া ব্যুরো:
বগুড়ার শেরপুরে নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর করায় ছেলে মিনহাজ সরকার (৩৫) নামের এক যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মিনহাজ সরকার পৌর শহরের গোসাই কাচারি এলাকার লাল সরকারের ছেলে।
আজ শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম এই দণ্ড দেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মিনহাজ দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত। নেশার টাকার জন্য সে প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালিয়ে আসছিল। শুক্রবার দুপুরে আবারও টাকার জন্য বাবা-মাকে মারধর করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করলেও আসামিকে পাননি।
পরে শনিবার (১ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার মনজুরুল আলম বলেন, পারিবারিক নির্যাতন ও মাদকাসক্তি সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। এমন অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান সবসময় কঠোর।
আমন্ত্রণ/এসিজি
নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর, ছেলের কারাদণ্ড
নভেম্বর ১, ২০২৫
































