আমন্ত্রণ প্রতিবেদক:
সংসদ ও স্থানীয় নির্বাচনে সাংবাদিকদের জন্য নয়া নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক নীতিমালায় সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার বা গোপনকক্ষের ছবি তোলা নিষিদ্ধ করা হয়েছে।
‘নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা, ২০২৫’ শীর্ষক এ নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত পাসধারী সাংবাদিকরা সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন এবং প্রিজাইডিং অফিসারকে জানিয়ে ছবি ও ভিডিও নিতে পারবেন। তবে গোপনকক্ষে প্রবেশ বা কোনো তথ্যপ্রকাশের সুযোগ নেই।
নীতিমালায় আরও বলা হয়, একসাথে দুটি মিডিয়ার বেশি প্রতিনিধি এক ভোটকক্ষে প্রবেশ করতে পারবে না এবং ১০ মিনিটের বেশি অবস্থান করা যাবে না। ভোটকক্ষের ভেতর থেকে সাক্ষাৎকার নেওয়া, ভিডিও বা সরাসরি সম্প্রচার করাও নিষিদ্ধ। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও লাইভ দেওয়া যাবে না।
ভোট গণনার সময় সাংবাদিকদের উপস্থিতি অনুমোদিত হলেও তখনও সরাসরি সম্প্রচার নয়, শুধু ছবি তোলা যাবে।
এ নীতিমালা সংসদ নির্বাচনের পাশাপাশি পৌরসভা, উপজেলা, ইউনিয়ন, সিটি করপোরেশনসহ স্থানীয় নির্বাচনেও প্রযোজ্য হবে বলে জানিয়েছে ইসি।
আমন্ত্রণ/পিজিএস
<div style='text-align: center;'> <h2 style='color: #ff0000; font-size: 16px; margin: 0;'>গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা জারি</h2> <h1 style='color: black; margin: 0;'>নির্বাচন কাভারেজে মোটরসাইকেল চলবে, সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা</h1>
জুলাই ২৩, ২০২৫
































