আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবি প্রেসক্লাবের অন্যতম সদস্য দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক প্রদীপ অধিকারী (৬২) সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন।
আজ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (দ্বীব্যান লোকান স গচ্ছা তু)। তিনি দীর্ঘদিন বিভিন্ন জঠিল রোগে শয্যাশায়ী ছিলেনে এবং চলাফেরা করতে পারতেন না। মৃত্যুকালে তিনি স্ত্রী, একছেলে ও দুইমেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেলেন।
সাহসী ও নির্ভীক এই সাংবাদিকের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক অধ্যক্ষ আবুল হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আজাদ আলী, সম্পাদক সজল কুমার দাস, সাবেক সভাপতি আব্দুল হালিম সাবু, সিনিয়র সাংবাদিক আব্দুল হাই মাস্টার, সাবেক সম্পাদক উল্লাস কুমার হাজরা, সাংবাদিক সুমন চৌধুরী, মো. সাখাওয়াত হোসেন, আকতার হোসেন বকুল, আব্দুল কাইয়ুম, দবিরুল ইসলাম, বাবুল হোসেন, আল কারিয়া চৌধুরী, রেজুয়ান হোসেন ও মো. দেলোয়ার হোসেন।
এদিকে সাংবাদিক প্রদীপ অধিকারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, দৈনিক আমন্ত্রণ এর উপদেষ্টা সম্পাদক চন্দ্রনাথ গুপ্ত, সম্পাদক ও প্রকাশক সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, সহযোগী সম্পাদক প্রভাষক রীতা রানী কানু প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
না ফেরার দেশে চলে গেছেন পাঁচবিবি’র প্রবীণ সাংবাদিক প্রদীপ অধিকারী
সেপ্টেম্বর ১৪, ২০২৫


































