গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে আব্দুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই গ্রামে এই ঘটনা ঘটে। উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কুন্দুল পাড়া গ্রামের মোহাম্মদ আল আমিনের পুত্র ।
পারিবারিক সূত্রে জানা গেছে, মা শিউলি বেগমের সাথে গত কয়েক দিন পূর্বে নাকাই গ্রামের আ. খালেকের বাড়িতে বেড়াতে আসে, সকাল নয়টার দিকে আব্দুর রহমানকে উঠানে খেলা করতে দেখে অন্য কাজে বাড়ীর ভিতরে চলে যায়। পরে বাড়ির বাহিরে এসে ওঠানে ছেলেকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজখুঁজি করে না পেয়ে ডোবার পানির থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। িগোবিন্দগঞ্জ থানা পুলিশ বিয়টি নিশ্চিত করেছেন।
আমন্ত্রণ/এজি
নানার বাড়িতে এসে পানিতে পড়ে শিশুর মৃত্যু
জুন ১১, ২০২৬
































