আর কে ওসমান আলী, নবাবগঞ্জ (দিনাজপুর) :
দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে নেশাজাতীয় ১৫০ পিচ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ সাদেকুল ইসলাম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩ আগস্ট) বিকেলে উপজেলার শালখুরিয়া ইউনিয়নের বড় তেতুলিয়া এলাকার সুজন মিয়ার পরিত্যক্ত চাতালের সামনে থেকে ১৫০ পিচ ট্যাপেনটাডল ট্যাবলেট সহ সাদেকুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। সাদেক ইসলাম (৩২) উপজেলার দোমাইল গ্রামের আব্দুর রহিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, সাদেকুল ইসলাম (৩২) একজন কুখ্যাত মাদক কারবারী , তিনি নিজ এলাকায় ইয়াবা,গাঁজা, হিরোইন, ট্যাপেনটাডল ও ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে থাকেন।তার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদক মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে


































