আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মান্নানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর একেএম ছোলায়মান হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক তারিকুল ইসলাম।
সমাবেশে বক্তব্য রাখেন প্রভাষক মশিউর রহমান, মামুনুর রশিদ, ড. আবুল ফজল, জাহেদুর রহমান, আসাদুজ্জামান, আরিফুর রহমান, এএইচএম মোস্তাফিজার রহমান, ফজলুল হক, আলমগীর হোসেন, জাকিয়া সুলতানা, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিলন মিয়া ও সাধারণ সম্পাদক শাকিল হোসেন।
অনুষ্ঠানে ১০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
ধুনট সরকারি ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
আগস্ট ১৩, ২০২৫


































