আব্দুর রাজ্জাক আশিক ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিদ্যালয় চত্বরে এ আয়োজন করা হয়।
এ বছর বিদ্যালয় থেকে ১২৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। বিদায় অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রোকাইয়া পারভীন, প্রভাষক আমিনুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক সোহরাব আলী, ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ।
এছাড়াও বক্তব্য রাখেন ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আল আমিন, সহকারী শিক্ষক আব্দুর মজিদ, মাজেদা খাতুন, ইসরাত জাহান, গৌতম সাহা, জাহাঙ্গীর আলম, নার্গিস পারভিন, বিজয় কুমার সরকার, জাহেদুল ইসলাম, আহসানুল ইসলাম, বিএম ফারুক, আলী আজগর খান, রুবিনা খাতুন ও সাজেদা খাতুন।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন ফারজানা আক্তার, সুরাইয়া ইয়াসমিন, শায়লা সাবরিন, অথৈ সাহা ও উম্মে হাফসা। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন এবং পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য শুভকামনা জানান। আমন্ত্রণ/এসিজি
ধুনটে বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
ফেব্রুয়ারি ১৩, ২০২৫
































