আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন, নারী উন্নয়ন, কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, ইমাম-মুয়াজ্জিমদের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়ন এবং সারাদেশে অন্তত ২০ হাজার কিলোমিটার নদী-খাল-বিল খননের রূপরেখা তুলে ধরে ‘দেশ গড়ার পরিকল্পনা’শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার ধুনট উপজেলায় উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে এবং বগুড়া-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য জিএম সিরাজের সার্বিক সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেল ৪টায় ধুনট সরকারি ডিগ্রি কলেজের হলরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. মাহমুদুল হাসান রনি। তিনি বলেন, একটি গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ছাত্রদলকে সংগঠিত ও সচেতন ভূমিকা পালন করতে হবে। দেশ গড়ার আন্দোলনে ছাত্রসমাজই হবে প্রধান শক্তি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি এস. এম. রাবিদ হাসান এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির মাহমুদ উৎস। তাঁরা বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে রাজনৈতিকভাবে প্রশিক্ষিত ও দায়িত্বশীল করে গড়ে তুলতে এ ধরনের কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সহসভাপতি আসাদুল ইসলাম আসাদ, যুগ্ম সম্পাদক আশিকুর রাকিব, সম্রাট, ধুনট উপজেলা ছাত্রদল নেতা আলম হাসান, মিশুক বাবু সম্রাট, আশিকুল কবির স্বরণ, জিন্নাহুর রহমান রাকিব, জিয়াউর রহমান, একে মিনু, রবিউল ইসলাম রতন, মিথন ইসলাম, আতিকুর রহমান আতিক, প্লাবন, আল মামুন, শুভ মিয়া, মাহমুদুল হাসান, তোতা মিয়া ও হাসান মাহমুদ অপূর্ব।
এছাড়াও পৌর ছাত্রদল নেতা শাহাদত হোসেন, জাকারিয়া, মোত্তালিব, তুহিন, রাসেল, হামিম এবং কলেজ ছাত্রদল নেতা মিলন মিয়া, নিলয় সাগর, শাকিল হোসেন, তারেক রহমান, শান্ত মিয়া, শাকিল মিয়া, রিহাদ, আরাফত হোসেন, মুজাহিদ হাসান, দেলোয়ার, বোরহান শেখ ও শরিফুল ইসলামসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় দেশ গঠনের রূপরেখা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আমন্ত্রণ/এজি


































