আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়ার ধুনট উপজেলা শাখার উদ্যোগে সংগঠনটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজিব আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ আসন (ধুনট-শেরপুর) থেকে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান।
ধুনট উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আহসান হাবিবের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রশিবির পূর্বাঞ্চলের সভাপতি জোবায়ের আহম্মেদ নাহিদ ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান বিপ্লব।
এছাড়াও বক্তব্য দেন ধুনট উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, সাবেক আমির রেজাউল করিম বাচ্চু, উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুল কারিম, সহ-সেক্রেটারি ফিরোজ আহম্মেদ ও আব্দুল ওহাব।
আলোচনা সভায় বক্তারা ছাত্রশিবিরের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে আগামীর নেতৃত্ব গঠনে সংগঠনের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আমন্ত্রণ/এজি


































