আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া)প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় এক রাতে বৈদ্যুতিক ৪টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটনা ঘটেছে। এরমধ্যে ১টি সেচযন্ত্রের ও ৩টি রাইস মিলের। বৃহস্পতিবার রাতের কোন এক সময় উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খাদুলী গ্রামের শফিকুল ইসলামের গ্রামের মাঠে জমিতে সেচ দেওয়ার জন্য ১টি বৈদ্যুতিক সেচযন্ত্র ছিল। রাতে ওই মাঠ থেকে সেচযন্ত্রের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করেছে দূর্বত্তরা। প্রায় এক বছর আগে একই স্থান থেকে শফিকুল ইসলামের আরো ১টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এছাড়া একই এলাকায় পিরহাটী তালতলা-ধানঘরা সড়কের পাশে খাদুলী গ্রামে তাজিব হোসেনের একটি রাইস মিল রয়েছে। সেখান থেকে দূর্বত্তরা ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়েছে। এতে ওই দুই ব্যক্তির প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে এক রাতে ৪টি ট্রান্সফরমার চুরি
জুলাই ২৬, ২০২৫


































