আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় নিজ বাড়ির উঠানে বসে মাদক দ্রব্য সেবনের অভিযোগে শফিকুল ইসলাম (৫৫) নামে এক কৃষককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।গ্রেফতার শফিকুল ইসলাম উপজেলার কালারপাড়া ইউনিয়নের ঘুগড়াপাড়া গ্রামের মৃত মংলা প্রামানিকের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তিনি নিজ বাড়ির উঠানে বসে গাঁজা সেবন করছিলেন। পরে ঘটনাস্থল থেকেই তাকে গাঁজাসহ আটক করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবনের সঙ্গে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।বুধবার (৬ মে) দুপুর ১টায় তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত।
আমন্ত্রণ/এজি
ধুনটে উঠানে বসে গাঁজা সেবন: ১৫০ গ্রামসহ কৃষক গ্রেফতার
মে ৬, ২০২৬
































