গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
দেশব্যাপী ফ্যাসিষ্ট আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা সেচ্ছাসেবকদলের উদ্যোগে বের হওয়া মিছিলটি ঢাকা- রংপুর মহাসড়ক সহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরপর স্থানীয় শিশু পার্কে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ড. শামীম কায়সার লিঙ্কন, উপজেলা বিএনপি’র আহŸায়ক ফারুক আহেমদে প্রমুখ।
বক্তারা বলেন স্বৈরচারী আওয়ামী লীগ লকডাউনের নামে যে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করছে দেশে মানুষ কখনই তা মেনে নিবে না। যে কোন মূল্যে বিএনপি তাদের সেই নৈরাজ্য ও অপততৎপরাতা রুখে দেবে।
আমন্ত্রণ/এসিজি
দেশব্যাপী ফ্যাসিষ্ট আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোবিন্দগঞ্জে বিক্ষোভ সমাবেশ
নভেম্বর ১৩, ২০২৫
































