আবু আব্দুল্লাহ প্রিন্স, দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুপচাঁচিয়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুর রহমান মহলদারকে (৪৫) আটক করেছে। মঙ্গলবার (২০মে) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আমিনুর দুপচাঁচিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মহলদারপাড়া মহল্লার মৃত ওসমান আলী মহলদার এর ছেলে, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।
দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম আ’লীগ নেতা আমিনুর রহমানকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত যুবদল নেতা আবু রায়হান রাহিম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আমিনুরকে বুধবার (২১মে) আদালতে সোপর্দ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
দুপচাঁচিয়ায় আ’লীগ নেতা আমিনুর গ্রেপ্তার
মে ২২, ২০২৫
































