গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুর-৬ আসনে বিএনপি দলীয় প্রার্থী কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাক্তার এজেডএম জাহিদের পক্ষে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রস্তাবক বিএনপি নেতা মোজাম্মেল হক ও মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আবুল হোসেন।
আজ সোমবার দুপুরে বিরামপুরের ইউএনও এবং সংসদ নির্বাচন দিনাজপুর-৬ এর সহকারী রির্টানিং অফিসার তহমিনা সুলতানা নীলা মনোনয়নপত্র গ্রহন করেন। এসময় বিএনপি দলীয় প্রার্থী ডাক্তার জাহিদের সহধমিনী ডা. শরিফা করিম স্বর্ণা, দিনাপজপুর-৬ সংসদীয় নিবাচর্নী পরিচালনা কমিটির আহবায়ক ফেরদৌস রহমান, সদস্য সচিব মিলন প্রধান। বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল ইসলাম মামুন, জেলা যুবদলের নেতা এডভোকেট শিরন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপি দলীয় প্রার্থী প্রফেসর ডাক্তার এজেডএম জাহিদের মনোনয়নপত্র জমাদানকালে বিরামপুর উপজেলা চত্বরে ৪ উপজেলা বিএনপি সহ অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
দিনাজপুর-৬ আসনে বিএনপি দলীয় প্রার্থী প্রফেসর ডাক্তার এজেডএম জাহিদের পক্ষে মনোনয়নপত্র জমা
ডিসেম্বর ২৯, ২০২৫
































