দিনাজপুর সংবাদদাতা :
দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলায় বাংলাদেশ সোশ্যাল ডেভেলপমেন্ট একাডেমি (বিএসডিএ) নামে সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সালাম প্রায় এক কোটি টাকা লুট করে উধাও , অফিস ঘেরাও করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী সদস্যরা জানান,দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলায় (ডিপিএস) সাইনবোর্ড লাগিয়ে দীর্ঘদিন যাবত গ্রাহকদের কাছ থেকে স্থায়ী আমানত বাবদ অধিক লাভের প্রবণতা দেখিয়ে এবং লোন দেয়ার আশ্বাস প্রদান করে সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে পরবর্তীতে টাকা উত্তোলনের জন্য যোগাযোগ করা হলে বিভিন্নভাবে তালবাহানা দেখিয়ে বাংলাদেশ সোশ্যাল ডেভলপমেন্ট একাডেমী নির্বাহী পরিচালক আব্দুস সালাম গা ঢাকা দিয়েছেন দীর্ঘদিন যাবৎ একাধিকবার দেখা করার চেষ্টা করলেও দেখা মেলেনি নির্বাহী পরিচালকের।
বাংলাদেশ সোশ্যাল ডেভলপমেন্ট একাডেমির উপজেলা শাখার ইউনিট ইনচার্জ রবিউল ইসলাম জানান, বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী অর্থ ফেরত দিতে সমস্যা দেখা দিয়েছে তবে খুব দ্রুতই গ্রাহকদের অর্থ ফেরত দিয়ে সমস্যার সমাধান করা হবে ।
ঘটনাস্থলে পরিদর্শন কালে পরিদর্শক এসআই বেলাল জানান, অভিযোগকারীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
আমন্ত্রণ/এসিজি


































