জিন্নাত হোসেন, দিনাজপুর :
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে দিনাজপুর সদর উপজেলা অটো রিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে জেলা প্রশাসন চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জোড়া ব্রীজস্থ ইউনিয়ন কার্যালয়ে দিনাজপুর সদর উপজেলা অটো রিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে সদর উপজেলা অটো রিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের মোহাম্মদ নয়ন-এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আরমান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভার পূর্বে দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সদর উপজেলা অটো রিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
আমন্ত্রণ/এজি
দিনাজপুর সদর উপজেলা অটো রিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত
ডিসেম্বর ১৭, ২০২৫
































