কাশি কুমার দাস :
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী (১৯৭৪ হতে ২০২৪) উপরক্ষ্যে সৃজনশীল বাংলাদেশ দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সোমবার (১৯ ফেব্রæয়ারি) বিকাল ৪টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে বছরব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার সুচনা করেছে দিনাজপুর শিল্পকলা একাডেমির “প্রশিক্ষনার্থীদের নিয়ে উন্নয়ন ও সংস্কৃতি বিষয়ক” শীর্ষক অনুষ্ঠানমালা।
এব্যাপারে দেশের সকল শিল্পী ও সংস্কৃতি প্রেমিদের শুভেচ্ছা ও অভিবাদন জানিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি প্রেরিত বার্তায় বলেন, বাঙালী সংস্কৃতি প্রচার-প্রসার ও বিশ্বময় সম্প্রসারণের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ১৯ ফেব্রæয়ারী বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন। বছরব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার সাথে দেশের শিল্পী ও সংস্কৃতি প্রেমিদের নিয়ে শুভেচ্ছা ও অভিবাদন জানিয়েছেন। সূচনা বক্তব্য রাখতে গিয়ে দিনাজপুর শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার মীন আরা পারভীন ডালিয়া বলেন, বছরব্যাপী বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তীর শুভ উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও শিশু বন্ধু লিয়াকত আলী লাকির রচিত সুরে দিনাজপুর শিল্পকলা একাডেমির শিল্পীরা দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এবং সঞ্চালক প্রভাষক হারুন-উর-রশিদের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন নাট্য বিভাগের প্রশিক্ষক সম্বিত সাহা সেতু, বিশিষ্ট রবীন্দ্র শিল্পী ফেরদৌসার রহমান, বিশিষ্ট ছড়াকার জলিল আহমেদ, দিনাজপুর জেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার মেহেদী হাসান, জেলা সরকারি গণ-গ্রন্থাগারের লাইব্রেরিয়ান এ.কে.এম মেহেদী হাসান, নবরূপীর সাধারণ সম্পাদক সিফাত-ই-জাহান শিউসহ অতিথিবৃন্দ। একক সংঙ্গীত পরিবেশন করেন শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থী শিল্পী মনতাহার ফৌজিয়া, রাইসা তাসনিন, মেঘা ঘোষ, তৃপ্তি রায়, সন্ধ্যা দাস, সুসমিতা রহমান আইভি, কবিতা আবৃত্তি করেন আনায়াহ শাফা আযান এবং নৃত্য শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।


































