মো. নুর ইসলাম, দিনাজপুর :
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষায় “এক শহীদ, এক বৃক্ষ” এই ¯েøাগানকে সামনে রেখে আজ শনিবার (১৯ জুলাই) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃক্ষরোপন কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শেখ সাদেক আলী ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. ফজলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজ এর বিভিন্ন বিভাগের শিক্ষার্থী দিনাজপুর মেডিকেল কলেজ ও মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
জুলাই ১৯, ২০২৫
































