কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুর শহরের মুন্সীপাড়াস্থ দিনাজপুর পেপারস্ এন্ড ষ্টেশনরী মালিক সমিতির কমিটি আজ রোববার (৬ সেপ্টেম্বর) গঠন করা হয়েছে।
পেপার প্যালেস এর সত্বাধিকারী মো. আব্দুস সালামের সভাপতিত্বে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে গঠিত কমিটির নির্বাচিতর হলেন, সভাপতি সৈয়দ রুবেল হায়াত (রং এর মেলা), সহ সভাপতি ইসতিয়াক হুদা তপুু (পেপার পয়েন্ট), সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মাসুদ (ন্যাশনাল ষ্টেশনারী), যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ রুবেল ( ক্যানভাস এন্ড কালারস), সাংগঠনিক সম্পাদক এএসএম মাইন উদ্দিন সুমন (মা ষ্টেশনারী), কোষাধ্যক্ষ মো. মারুফ হোসেন (মেলোডি পেপার হাউস ) ও দপ্তর সম্পাদক মো. সবুজ আলী (সাফা পেপারস)।
এছাড়াও নির্বাচিত উপদেষ্টারা হলেন, মো. মোজাহার হুসেন (কাগজ ঘর), মো. আব্দুস সালাম (পেপারস প্যালেস), মো. হিরু (সানরাইজ পেপার), মো. জামাল উদ্দীন (বেবী ষ্টোর), মো. পারভেজ হুসেন (এনপি ষ্টেশনারী) ও মো. মনিরুল ইসলাম (কর্ণফুলি পেপারস্)। সার্বিক তত্বাবধায়নে ছিলেন বেবি ষ্টোর এর সত্তাধিকারী মো. জামাল উদ্দিন।
আমন্ত্রণ/এজি
দিনাজপুর পেপারস্ এন্ড ষ্টেশনারী মালিক সমিতিতে সৈয়দ রুবেল হায়াত সভাপতি এবং নজরুল ইসলাম মাসুদ সাধারণ সম্পাদক
সেপ্টেম্বর ৬, ২০২৬
































